🔥 Welcome to our Bookstore Free Shipping on Orders Over ৳ 999 Get 10% Off on First Order
Home Law Books Authors Publishers
কর্মক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা ও চাকরির অবসান সংক্রান্ত বিধিবিধান - Bookstore

Product Overview

Law Books

কর্মক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা ও চাকরির অবসান সংক্রান্ত বিধিবিধান

Author: এম. এইচ. সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাছান Publisher: Balaka Prokashon Format: BOOK
(4.8 Rating • 0 Reviews)
৳ 600 ৳ 800 Save 25%
In Stock (1000 available)

বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে কর্মক্ষেত্রে নিয়োগ, চাকরির শর্তাবলি, অসদাচরণ, অভিযোগ নিষ্পত্তি, শাস্তিমূলক ব্যবস্থা ও চাকরির অবসান সংক্রান্ত আইনগত বিধিবিধান সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটিতে প্রয়োজনীয় ফরম ও নথিপত্র, শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আইনগত প্রক্রিয়া, চাকরির অবসানজনিত পাওনাদি নির্ধারণের গাণিতিক উদাহরণ এবং আদালতের গুরুত্বপূর্ণ নজির অন্তর্ভুক্ত রয়েছে। এটি মালিক, শ্রমিক এবং HR, Admin ও Compliance পেশাজীবীদের জন্য একটি কার্যকর সহায়ক গ্রন্থ।

এই বইটির বিশেষত্ব

০১. কারখানা, প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানসহ বাংলাদেশ শ্রম আইনের আওতাভুক্ত সকল কর্মক্ষেত্রে নিয়োগ, চাকরির শর্তাবলি, অসদাচরণ, অভিযোগ পদ্ধতি, শাস্তিমূলক ব্যবস্থা ও চাকরির অবসান সংক্রান্ত সকল বিষয় বইটিতে সুস্পষ্ট এবং সহজপাঠ আলোচনা করা হয়েছে।

০২. কারখানা, প্রতিষ্ঠানের মালিক কোন ফরম্যাটে পরিচয়পত্র, নিয়োগপত্র প্রদান করবেন, অসদাচরণ হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, চাকরির অবসানের বিভিন্ন প্রকারভেদ, অভিযোগ পদ্ধতি, প্রত্যয়নপত্র সংরক্ষণ এবং প্রদান ইত্যাদি বিস্তারিতভাবে আইন ও বিধিমালার সমন্বয়ে সহজপাঠ আলোচনা করা হয়েছে। সহজপাঠ আলোচনায় পাঠকের সুবিধার্থে উদাহরণস্বরূপ মাননীয় আদালতের বিভিন্ন সময়ে মামলার রায়সমূহ ‘নজির’ হিসেবে এই বইটিতে উল্লেখ রয়েছে, যা উল্লিখিত বিষয়সমূহের যেকোনো অস্পষ্টতা দূরীকরণে সহায়তা করবে এবং মালিকের অনুগ্রহের স্থলে আইনগত দায়িত্ববোধ জাগ্রত করাসহ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

০৩. সহজপাঠ আলোচনায় অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় বাংলাদেশ শ্রম আইন ও বাংলাদেশ শ্রম বিধিমালার আলোকে কর্মক্ষেত্রে নিয়োগ, চাকরির শর্তাবলি, অসদাচরণ, অভিযোগ পদ্ধতি, শাস্তিমূলক ব্যবস্থা ও চাকরির অবসান সংক্রান্ত বিধিবিধান আলোচনা করা হয়েছে। উল্লিখিত বিষয়সহ সংশ্লিষ্ট অন্যান্য সকল বিষয় জানতে আর অন্য কোনো বই খুঁজতে হবে না।

০৪. সর্বশেষ সংশোধিত আইন ও বিধি অনুযায়ী কর্মক্ষেত্রে নিয়োগ, চাকরির শর্তাবলি, অসদাচরণ, অভিযোগ পদ্ধতি, শাস্তিমূলক ব্যবস্থা ও চাকরির অবসান সংক্রান্ত বিধিবিধান বিষয়ে প্রায় সকল জিজ্ঞাসার জবাব সংক্ষিপ্ত এবং গাণিতিক সমাধান আকারে বইটির শেষাংশে সংযোজন করা হয়েছে, যা পাঠকের সচরাচর যেকোনো জিজ্ঞাসার উত্তর পেতে সহায়ক হবে।

০৫. অসদাচরণের কারণে কর্তৃপক্ষ ইচ্ছা করলেই যেকোনো কর্মীকে চাকরি হতে বের করে দিতে পারেন না। কর্তৃপক্ষকে শ্রম আইন অনুযায়ী কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে পরবর্তীতে শ্রম আদালতের চোখে কর্তৃপক্ষের আদেশ অবৈধ এবং অকার্যকর হবে। এ সকল বিষয়বস্তু তথ্যের জন্য বইটি অত্যন্ত প্রয়োজনীয়। বইটি পড়ে কর্তৃপক্ষ এবং কর্মীগণ উপকৃত হবেন।

Related Books

View More →