🔥 Welcome to our Bookstore Free Shipping on Orders Over ৳ 999 Get 10% Off on First Order
Home Law Books Authors Publishers
ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কর্মীনিয়োগ বিধিমালা ও কর্মীব্যবস্থাপনা বিধিবিধান - Bookstore

Product Overview

Law Books

ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কর্মীনিয়োগ বিধিমালা ও কর্মীব্যবস্থাপনা বিধিবিধান

Author: মোহাম্মদ মাহবুবুল হাসান Publisher: Opera Publication Format: BOOK
(4.8 Rating • 0 Reviews)
৳ 473 ৳ 550 Save 14%
In Stock (50 available)

বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন, কর্মী নিয়োগ বিধিমালা অনুমোদন, কর্মী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইনগত বাধ্যবাধকতা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটিতে প্রয়োজনীয় ফরম, রেকর্ড ও ডকুমেন্ট সংরক্ষণের বিধানসহ আদালতের গুরুত্বপূর্ণ নজির সংযোজন করা হয়েছে, যা ঠিকাদার সংস্থা, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং HR ও Compliance পেশাজীবীদের জন্য সহায়ক।

০১. কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানসহ বাংলাদেশ শ্রম আইনের আওতাভুক্ত ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কর্মী নিয়োগ বিধিমালা অনুমোদন এবং ঠিকাদার সংস্থার কর্মী ব্যবস্থাপনা বিধিবিধান সম্পর্কিত সকল বিষয় বইটিতে সুস্পষ্টভাবে এবং সহজপাঠ আলোচনা করা হয়েছে।

০২. ঠিকাদার সংস্থার কর্মী ব্যবস্থাপনায় কারখানা, প্রতিষ্ঠানের মালিক কোন ফরমেটে ডকুমেন্ট সংরক্ষণ এবং প্রদান করবেন ইত্যাদি বিস্তারিতভাবে আইন ও বিধিমালার সমন্বয়ে প্রাঞ্জল ও সহজভাবে আলোচনা করা হয়েছে। এই সহজপাঠ আলোচনায় পাঠকের সুবিধার্থে উদাহরণস্বরূপ এ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সময়ে মামলায় মাননীয় আদালতের রায়সমূহ ‘নজির’ হিসেবে এই বইটিতে উল্লেখ রয়েছে। যা উল্লিখিত বিষয়সমূহের যে কোনো অস্পষ্টতা দূরীকরণে সহায়তা করবে এবং মালিকের অনুগ্রহের স্থলে আইনগত দায়িত্ববোধ জাগ্রত করবে এবং এতদ্বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।

০৩. সহজপাঠ আলোচনায় অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় বাংলাদেশ শ্রম আইন ও বাংলাদেশ শ্রম বিধিমালার আলোকে কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানসহ বাংলাদেশ শ্রম আইনের আওতাভুক্ত ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কর্মী নিয়োগ বিধিমালা অনুমোদন এবং ঠিকাদার সংস্থার কর্মী ব্যবস্থাপনা বিধিবিধান বিষয়ে আলোচনা করা হয়েছে। উল্লিখিত বিষয়সমূহ জানতে আর অন্য কোনো বই খুঁজতে হবে না।

Related Books

View More →