🔥 Welcome to our Bookstore Free Shipping on Orders Over ৳ 999 Get 10% Off on First Order
Home Law Books Authors Publishers
কর্মক্ষেত্রে শিশু, কিশোর ও প্রতিবন্ধী শ্রমিক সংক্রান্তবিধিবিধান - Bookstore

Product Overview

Law Books

কর্মক্ষেত্রে শিশু, কিশোর ও প্রতিবন্ধী শ্রমিক সংক্রান্তবিধিবিধান

Author: মোহাম্মদ মাহবুবুল হাসান Publisher: Opera Publication Format: BOOK
(4.8 Rating • 0 Reviews)
৳ 473 ৳ 550 Save 14%
In Stock (50 available)

বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে কর্মক্ষেত্রে শিশু, কিশোর ও প্রতিবন্ধী শ্রমিকের নিয়োগ, অধিকার, কর্মঘণ্টা, সুরক্ষা ও কল্যাণসংক্রান্ত আইনগত বিধিবিধান সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটিতে প্রাসঙ্গিক জাতীয় নীতিমালা, আন্তর্জাতিক কনভেনশন, প্রয়োজনীয় ফরম ও রেজিস্টার এবং আদালতের গুরুত্বপূর্ণ নজির অন্তর্ভুক্ত রয়েছে।

০১. বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শিশু, কিশোর ও প্রতিবন্ধী শ্রমিক; শ্রমজীবী হিসেবে শিশু, কিশোর নিয়োগ ও চুক্তি সম্পর্কে বাধা-নিষেধ, বয়স সম্পর্কে বিরোধ, যন্ত্রপাতির কাজে নিয়োগে বাধা-নিষেধ, শ্রম আইন অনুযায়ী শিশু ও কিশোর শ্রমিকের অধিকার, কর্মঘণ্টা, শিশুকক্ষ, চা বাগানে শিশুর বিনোদন ও শিক্ষার ব্যবস্থা, শিশু ও কিশোর নিয়োগের জন্য দণ্ড, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫, প্রতিবন্ধী শ্রমিক সংক্রান্ত বিষয়াবলি, ‘জাতীয় শ্রমনীতি, ২০১২’, ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, ২০১০’, জাতীয় কর্মপরিকল্পনা, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ, জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, আন্তর্জাতিক চুক্তি—Worst Forms of Child Labour Convention, 1999 ইত্যাদি সকল বিষয় সুস্পষ্ট এবং সহজপাঠ আলোচনা করা হয়েছে।
০২. কারখানা, প্রতিষ্ঠানের মালিক কোন ফরমেটে কিশোর শ্রমিকদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করবেন এবং রেজিস্টার্ড চিকিৎসক কোন ফরমেটে বয়স ও সক্ষমতার প্রত্যয়নপত্র প্রদান এবং সংরক্ষণ করবেন ইত্যাদি বিস্তারিতভাবে আইন ও বিধিমালার সমন্বয়ে সহজপাঠ আলোচনা করা হয়েছে। পাঠকের সুবিধার্থে মহামান্য আদালত কর্তৃক বিভিন্ন সময়ে প্রদানকৃত মামলার রায়সমূহ ‘নজির’ হিসেবে এই বইটিতে উল্লেখ রয়েছে, যা উল্লিখিত বিষয়সমূহের যে কোনো অস্পষ্টতা দূরীকরণে সহায়তা করবে এবং মালিকের অনুগ্রহের স্থলে আইনগত দায়িত্ববোধ জাগ্রত করাসহ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
০৩. অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় বাংলাদেশ শ্রম আইন ও বাংলাদেশ শ্রম বিধিমালার আলোকে কর্মক্ষেত্রে শিশু, কিশোর ও প্রতিবন্ধী শ্রমিক সংক্রান্ত বিধিবিধান আলোচনা করা হয়েছে। কারখানা, প্রতিষ্ঠানে শিশু ও কিশোর শ্রমিক নিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়সমূহ জানতে অন্য কোনো বই খুঁজতে হবে না।

Related Books

View More →