🔥 Welcome to our Bookstore Free Shipping on Orders Over ৳ 999 Get 10% Off on First Order
Home Law Books Authors Publishers
কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত জখম পেশাগত ব্যাধি ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ - Bookstore

Product Overview

Law Books

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত জখম পেশাগত ব্যাধি ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ

Author: মোহাম্মদ মাহবুবুল হাসান Publisher: Opera Publication Format: BOOK
(4.8 Rating • 0 Reviews)
৳ 473 ৳ 550 Save 14%
In Stock (50 available)

বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, পেশাগত ব্যাধি, আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ নির্ধারণ, চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ আদায়ের আইনগত প্রক্রিয়া সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটিতে দুর্ঘটনা-পরবর্তী মালিকের করণীয়, প্রয়োজনীয় নোটিশ ও রেজিস্টার সংরক্ষণ, শ্রম আদালতে মামলা দায়েরের পদ্ধতি, ক্ষতিপূরণ হিসাবের গাণিতিক উদাহরণ এবং আদালতের গুরুত্বপূর্ণ নজির অন্তর্ভুক্ত রয়েছে।

০১. বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী কর্মক্ষেত্রে দুর্ঘটনা, চিকিৎসা, দুর্ঘটনার পর আংশিক বা সম্পূর্ণ অক্ষমতার ক্ষতিপূরণ এবং মৃত্যুজ‌নিত ক্ষতিপূরণসহ অনাকাঙ্ক্ষিত যে-কোনো দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর আইন ও বিধি অনুযায়ী মালিকের করণীয়, মালিক কর্তৃক কর্মীর প্রাপ্য ক্ষতিপূরণ পরিশোধকরণ, দুর্ঘটনার আকার বিবেচনায় কর্মীগণ কী পরিমাণ ক্ষতিপূরণ পাবেন তা নির্ধারণ, জখমপ্রাপ্ত কর্মীর চিকিৎসা, পুনর্বাসন প্রক্রিয়া, ক্ষতিপূরণ না পেলে কর্মীগণ কীভাবে অভিযোগ দাখিল করবেন, শ্রম আদালতে মামলা দায়ের করবেন, ক্ষতিপূরণের সঙ্গে অন্যান্য আরও কী কী সুবিধা পাবেন ইত্যাদি বিস্তারিতভাবে আইন ও বিধিমালার সমন্বয়ে সহজপাঠ আলোচনা করা হয়েছে।
০২. কর্মক্ষেত্রে দুর্ঘটনা, যেমন: মই থেকে পিছলে পড়ে হাড় ভাঙা, রাসায়নিক পদার্থ দিয়ে পোড়া, বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাসহ আরও বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর আংশিক বা সম্পূর্ণ অক্ষমতা এবং মৃত্যুজ‌নিত ক্ষতিপূরণ বিষয়সমূহ সহজপাঠ আলোচনায় পাঠকের সুবিধার্থে উদাহরণসহ আলোচনা এবং বিভিন্ন সময়ে মহামান্য আদালতের মামলার রায়সমূহ ‘নজির’ হিসেবে এই বইটিতে উল্লেখ রয়েছে; যা উল্লিখিত বিষয়সমূহের যে-কোনো অস্পষ্টতা দূরীকরণে সহায়তা করবে।
০৩. পেশাগত ব্যাধির তালিকা এবং দীর্ঘকাল চাকরির কারণে পেশাগত ব্যাধিতে সংক্রমণের ফলে কর্মীর চিকিৎসা, পেশাগত ব্যাধির ক্ষেত্রে অক্ষমতার জন্য ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়সমূহ উল্লেখ রয়েছে।
০৪. দুর্ঘটনার নোটিশ, পেশাগত ও বিষক্রিয়াজনিত ব্যাধির নোটিশ কোন ফরম/ফরমেট অনুযায়ী মালিক সরকারকে লিখিতভাবে অবহিত করবেন, মালিক দুর্ঘটনার তথ্য কোন ফরম/ফরমেটে রেজিস্টারে লিপিবদ্ধপূর্বক সংরক্ষণ করবেন ইত্যাদি বিস্তারিতভাবে আইন ও বিধিমালার সমন্বয়ে সহজপাঠ আলোচনা করা হয়েছে।
০৫. সর্বশেষ সংশোধিত আইন ও বিধি অনুযায়ী কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও মৃত্যুজ‌নিত ক্ষতিপূরণ বিষয়ে প্রায় সকল জিজ্ঞাসার জবাব সংক্ষিপ্ত এবং গণিত সমাধান আকারে উদাহরণস্বরূপ বইটির শেষাংশে সংযোজন করা হয়েছে। যা পাঠকের সচরাচর যে-কোনো জিজ্ঞাসার উত্তর পেতে সহায়ক হবে।
০৬. সহজপাঠ আলোচনায় অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় বাংলাদেশ শ্রম আইন ও বাংলাদেশ শ্রম বিধিমালার আলোকে উল্লিখিত বিষয়গুলি আলোচনা করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, পেশাগত ব্যাধিতে সংক্রমণ এবং মৃত্যুজ‌নিত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণসহ এ সম্পর্কিত সকল বিষয় জানতে আর অন্য কোনো বই খুঁজতে হবে না।

Related Books

View More →